ভর্তি চলছে · শীতকালীন সেশন এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য ৫০% ছাড় (সীমিত সময়) · অফিস কোর্সের সাথে বেসিক গ্রাফিক্স ফ্রি · আসন সীমিত ভর্তি হোন

গোপনীয়তা নীতি

আপনার দেওয়া তথ্য আমরা কীভাবে রাখি ও ব্যবহার করি।

আমরা কী তথ্য নিই

ভর্তি বা যোগাযোগের ফর্মে আপনি যা লেখেন: নাম, মোবাইল নম্বর, ইমেইল (ঐচ্ছিক), কোর্স, ব্যাচ ও বার্তা। স্প্যাম ঠেকাতে আপনার ডিভাইসের আইপি ঠিকানার একটি গোপন সংকেত (হ্যাশ) রাখা হয়, আসল ঠিকানা নয়।

কেন ব্যবহার করি

শুধু আপনাকে কল করে ভর্তি বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা আপনার তথ্য কারও কাছে বিক্রি বা শেয়ার করি না।

কতদিন রাখি

আবেদনের তথ্য ১২ মাস পর নিজে থেকে মুছে যায়। আগে মুছতে চাইলে ০১৫৫৮-০৯৩২৩৯ নম্বরে কল করুন বা razitcentreuk24@gmail.com এ লিখুন।

কুকি ও ম্যাপ

এই ওয়েবসাইট বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি ব্যবহার করে না। আপনি ফর্ম লিখতে লিখতে বন্ধ করলে লেখাটি শুধু আপনার নিজের ফোনে (ব্রাউজারে) রাখা হয়। গুগল ম্যাপ তখনই লোড হয় যখন আপনি “গুগল ম্যাপ দেখুন” চাপেন।